তসলিমা নাসরিন

কবিতা - বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি

তসলিমা নাসরিন
রবিবার, ০৮ অক্টোবর ২০২৩ বিরহের কবিতা

মানুষের চরিত্রই এমন
বসলে বলবে না, বসো না
দাঁড়ালে, কি ব্যাপার হাঁটো
আর হাঁটলে, ছি বসো।
শুয়ে পড়লে ও তাড়া – নাও উঠো,
না শুলে ও স্বষ্তি নেই, একটু তো শুবে !
ওঠ বস করে করে নষ্ঠ হচ্ছে দিন
এখনো মরতে গেলে বলে ওঠে – বাঁচো
না জানি কখন ও বাঁচতে দেখলে বলে উঠবে – ছি মরো
বড় ভয়ে গোপনে গোপনে বাঁচি।

পরে পড়বো
৫৪০
মন্তব্য করতে ক্লিক করুন