তোমাকে চাই
শুনছো, তোমাকে
দুচ্ছাই, শুনছো না? তোমাকে চাই।
গল্প তো আমার পুরোটাই ছিল বাকি।
তোমার শুনেই বা কী!
তুমি তো প্রেম জানো না
এখনও জানো না কোন জল মিঠে, কোনটি নোনা।
হারেমের মেয়েগুলোকে এক এক রাতে
হাতের নাগালে নিয়ে বসে থাকো, পেষো,
আমাকেও রাতে রাতে এসএমএস লেখো, এসো।
ফড়িং ধরতে চাও, ধরে যাও,
কে করেছে না?
ধোরো না সাধুর বাহানা।
তুমি আকাশ বটে, মাথার ওপরে পাথরের মতো,
এরকম আকাশ উড়িয়ে দিয়েছি কত!
আজ সমর্পণের শরীরটি উঠে দাঁড়াই,
আকাশ পেরিয়ে উদাস হাওয়া যাই
শেষ চুমু ছুঁড়ে দুর্ভাগাকে বলি, হাই, গুডবাই,
গুডবাই মাই স্কাই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন