এভাবেই, যেভাবে রেখেছে আমাকে, সেভাবেই থাকতে হবে, যদি থাকি,
যদি নিতান্তই থাকতে চাই এদেশে। এভাবেই কারাগারে, বন্ধ ঘরে, একা।
–কতদিন, কত মাস বা বছর?
–তার কোনও ঠিক নেই।
–কোনওদিন কি জীবন ফিরে পাবো?
–ঠিক নেই।
–কী কারণ এই বন্ধ ঘরের?
–বেরোলেই দেশের দশটা লোকের মৃত্যু হতে পারে।
চমকে উঠি। –আমার কারণে?
চোখ নিচু করে লোক বলে,–হ্যাঁ।
বলি,–একবার মুক্তি দিয়েই দেখুন, দেখুন কতটা যুক্তিহীন এই অভিযোগ।
ওদিকে মানুষ তো ভেবে বসে আছে, আমার জন্য বুঝি সব আয়োজন,
নিচ্ছিদ্র নিরাপত্তা আমার জন্য, আমি যেন না মরি!
কাউকে না কাউকে নিরাপত্তা দিতে, হয়তো এ পৃথিবীরই নিয়ম,
কাউকে না কাউকে হারিয়ে যেতে হয় অদ্ভুত আঁধারে।
আমার বন্দিত্ব দশটা লোককে নিরাপত্তা দিচ্ছে,
আমার বন্দিত্ব দশটা লোককে অভাবনীয় নিশ্চিন্তি দিচ্ছে,
খুব জানতে ইচ্ছে করে, কারা সেই দশজন?
তারা কি রাস্তার নাকি রঙিন-দালানবাড়ির লোক!
তারা কি আদপেই লোক, নাকি লোকেদের লোকাতীত লোকনীতি?
কাদের বাঁচাতে আজ আমাকে প্রতিদিন দেখতে হচ্ছে মৃত্যুর বীভৎস মুখ!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন