সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - মাটি

সুনীল গঙ্গোপাধ্যায়
শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪ অন্যান্য কবিতা

একদিন কেউ কাছে এসে বলেছিল
অকূল সাগর ডেকেছে তোমার নামে
হালভাঙা সেই জাহাজ ফিরিয়ে দেবে
কেন শুয়ে আছে ব্যর্থ মনস্কামে?

যে শুয়ে রয়েছে একদা সে ছিল নাবিক
আকাশের মতো বুক ভরা নীল নেশা
এখন পেয়েছে নরম মাটির ঘ্রাণ
নারীর মতন দুঃখ-রভসে মেশা!

এ মাটি গভীর, আরও তরঙ্গময়
মধ্যজীবন জানে শুধু এর ভাষা
পুরনো শরীরে আবার নতুন রতি
ইচ্ছে করে না আর কোনো যাওয়া-আসা!

পরে পড়বো
৫৪৮
মন্তব্য করতে ক্লিক করুন