সুকুমার বড়ুয়া

কবিতা - ছত্রচ্ছায়া

সুকুমার বড়ুয়া
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ছড়া

ঢাকার পথে চলতে হলে
সারা বছর ধরুন ছাতা,
ওপরতলার ময়লা পানি
কিংবা কাকের কাণ্ড যা-তা।
নিচের দিকে তাকিয়ে দেখুন
ম্যানহোলে বাঁশ আছে গাঁথা,
আরও আছে ইট পাথর কি
মাংস-বর্জ্য পাখির মাথা।

শরীর হলে অপবিত্র
পাবেন না তো কলের পানি,
হুঁশ করে তাই বাইরে যেতে
সঙ্গে নেবেন ছত্রখানি।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন