গর্জে উঠলে ছাত্র সমাজ
বদলে যায় ইতিহাস
ইতিহাসের দল মাদলে
শাসনের বন্দীশালার
হয় রে কেবল সর্বনাশ
সর্বগ্রাসী শাসন শিকল
অস্ত্র করে বেজায় বিকল
বিক্ষোভে গর্জে উঠে
অরুণ বরুণ তরুণ দল
তখন আর চলে না
শাসন বা রাষ্ট্রযন্ত্রের
কোন দূর্গ দখল ছল বা কল
শাসনের শেষ পেরেক ঠুকে
আবার যে বদলাতে চায় ইতিহাস
সে শাসকের তখন শুধু
হয় রে কেবল সর্বনাশ
গর্জে উঠলে ছাত্র সমাজ
বদলে যায় ইতিহাস
রাজপথে আজ নতুন জোয়ার
ছাত্র জনতা একাকার
শাসক শোষক চমকে উঠে
ভেঙ্গে অন্যায়ের নাগপাশ
গর্জে উঠলে ছাত্র সমাজ
বদলে যায় ইতিহাস
৪০১

মন্তব্য করতে ক্লিক করুন