কবিতা - নিঃসঙ্গতা ইমতিয়াজ মাহমুদ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ অন্যান্য কবিতা আন্দামান সাগরের এক একলা দ্বীপে এক সাধু যখন একটা পাখির কিচির মিচিরে অতিষ্ঠ হয়ে ভাবছিলো কিভাবে আরো একা হওয়া যায় তখন জাকার্তার জনাকীর্ণ সড়কে হাজার হাজার মানুষের ভিড় ঠেলে একটা লোক একা একা হেঁটে যাচ্ছিলো ♥ ০ পরে পড়বো ১৬২৬ রিপোর্ট শেয়ার করুন