কবিতা — আশা নীর বাহি

সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ প্রেমের কবিতা

প্রিয়, গিয়েছে শুকায়ে ফুল,
বসেছিনু লয়ে তব পথ চাহি;
হৃদয়ের ফুল শুকাল না তবুও
আজও চেয়ে রয় আশা-নীর বাহি।

যে ফুল একবার ফোটে
মনের চাওয়া মুকুল হতে,
ভুলিয়া গেলেও ঝরে না কভু—
যায় না মূর্ছা সময়ের স্রোতে।

রয়ে যায় মনের গহনে,
আবেশ তারি জনমে জনমে;
বাসনার আশা রহে পথ চাহি,
জনমে মরণে বিনাশ নাহি।

৩৯৭ বার পঠিত রিপোর্ট
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা