কবিতা — বসন্ত এখন

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিরহের কবিতা, রূপক কবিতা

বসন্ত এখন
শংকর ব্রহ্ম

এখানে বসন্ত আসে না আর ফুলেও পাতায়
এ শহরে গাছ নেই
সারি সারি অট্টালিকা শুধু,
এ শহরে কোকিল ডাকে না আর
কাকেদের কর্কষ স্বর শোনা যায়,
এ শহরের মানুষগুলিও কর্কষ হয়ে গেছে যেন
মনে কোন বসন্তের আনাগোনা নেই
স্বরে কোন মায়া দয়া ঝরে না এখন।

৪১৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা