কবিতা — তোমার জন্যে

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ প্রেমের কবিতা

তোমার জন্যে এই
মাঠে আমি সবুজ রেখেছিলাম।
তোমার জন্যেই আমি গাছের
নীচে ছায়া রেখেছিলাম।
তোমার জন্যে আমি পাহাড়ের
কাছে হাত পেতে বলেছিলাম,
– ও পাহাড় তুমি নদীর
স্বরলিপি লেখো।
শুনেছিলাম তুমি বহু দূর
ভূমধ্য সাগর হেঁটে ফিরছ,
তোমার জন্যেই এখানে, এই
ঘাসে আমি আঁচল পেতেছিলাম।

৯০১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা