Profile
@KetakiKushariDyson

কেতকী কুশারী ডাইসন

জন্ম তারিখ: রবিবার, ১৬ জুন ১৯৪০

জন্মস্থান: কলকাতা

পরিচিতি: কেতকী কুশারী ডাইসনের জন্ম ১৯৪০ সনের কলকাতায়। কলকাতা ও অক্সফোর্ডে পাঠ নিয়েছেন। বিলেতে স্থায়ীভাবে বসবাস করছেন ১৯৬৪ সন থেকে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সক্রিয় এই গুণী। কবিতা, উপন্যাস, নাটক, সমালোচনা, অনুবাদ মিলিয়ে সাহিত্যের সকল শাখায় রয়েছে অবাধ বিচরণ। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে জল ফুঁড়ে আগুন, তিসিডোর, রাতের রোদ, কথা বলতে দাও, জাদুকর প্রেম, জাদুকর মৃত্যু, চলন্ত নির্মাণ, ভাবনার ভাস্কর্য, শিকড় বাকড়, রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে ও রঙের রবীন্দ্রনাথ তাঁকে দিয়েছে বিশিষ্টতা। কাজের স্বীকৃতি স্বরূপ আনন্দ পুরস্কার পেয়েছেন ১৯৮৬ ও ১৯৯৭ সন মিলে দুবার ।
কবিতার মোট সংখ্যা: ১০টি