কবিতা — মেয়েলি

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ সাম্য-জীবনমুখী কবিতা

ও মেয়ে,
তোমার হাঁড়িটা বড্ড উথলে উঠছে,
আঁচটা একটু কমিয়ে দাও না।

ও মেয়ে,
তোমার আনাজের কড়াইয়ে ঢাকনা নেই কেন?
গুন-ঘ্রাণ-রস উড়ে যাবে যে।

ও মেয়ে,
তোমার মাছের এ পিঠ ভাজা হয়ে গেছে,
এবার উল্টে ও পিঠ ভাজো।

নুন দিতে ভুলো না,
মসলা পুড়িও না।

তেল-ঝোল-আঁচল-বাচ্চা
সামলে সুমলে
রান্না নামাবে।

খেতে বসবে কখন?

১৯৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা