Amarendra sen

কবিতা - দুঃখের বাদল

Amarendra sen
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ রম্য কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

সুখের ক্ষনে আসে মনে
সেই দুঃখেরই কথা
হৃদয় পাতে যার আঘাতে
লেগেছিলো যে ব্যাথা ;
পথ চলাতে শক্তি হয়ে
ছিল সখার মতো ,
দুঃখ শুধু বেদনা নয়
সবাই ভাবি যত।
শান্ত শীতল নয়তো চোখের জল
নয়তো হৃদয়ের মৃদু উষ্ণ অনল
এই শুস্ক ভবে যতদিন বেদনা রবে
পাওয়ার তৃস্না জাগাবে দুঃখের বাদল।

পরে পড়বো
৩৩৯
মন্তব্য করতে ক্লিক করুন