কবিতা — অন্তরে

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ প্রেমের কবিতা, রূপক কবিতা

অন্তরে
শংকর ব্রহ্ম

বাহিরে আর রেখো না আমায়
অন্তরে লুকিয়ে রাখো শুধু
যেন কেউ দেখতে না পায়

ওই দেখ খাঁচা ছেড়ে পাখি উড়ে যায়
আমিও তো উড়ে যাব হায় দূরে কোথায়
খুঁজে আর পাবে না তো তুমি

বাইরে আর ডেকো না আমায়
রাখ তব জুড়ে মনোভূমি
জানি না যে হারাব কোথায়
খুঁজে আর পাবে না যে তুমি

২১৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা