অন্নদাশঙ্কর রায়

কবিতা - মানুষ

অন্নদাশঙ্কর রায়
শুক্রবার, ০৯ মে ২০২৫ বিদ্রোহী-দ্রোহের কবিতা

ছোটলোক ছোট জাত যারা মুখে আনে

ছোটলোক ছোট জাত তারা নিজেরাই

মুখে না বলুক যারা মনে মনে ভাবে

পরকে যা ভাবে তারা নিজেরাই তাই।

ধরায় আসে না কেউ ছোট-বড় হয়ে

যাবার বেলায় কেউ নয় ছোট-বড়

জীবন অমৃতময় বিধাতার বরে

দু’দিনের তরে এসে কেন বিষে ভরো।

পরে পড়বো
১৪১
মন্তব্য করতে ক্লিক করুন