রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - নম্রতা

রবীন্দ্রনাথ ঠাকুর
শুক্রবার, ৩০ মে ২০২৫ অন্যান্য কবিতা

কহিল কঞ্চির বেড়া, ‘ওগো পিতামহ
বাঁশবন, নুয়ে কেন পড় অহরহ।
আমরা তোমারি বংশে ছোটো ছোটো ডাল,
তবু মাথা উঁচু করে থাকি চিরকাল।’
বাঁশ কহে, ‘ভেদ তাই ছোটোতে বড়োতে—
নত হই, ছোটো নাহি হই কোনোমতে।’

পরে পড়বো
১৬৮
মন্তব্য করতে ক্লিক করুন