এক কাপ চায়ে সন্ধ্যা বিক্রি করবো
গরম ধোঁয়া উঠা চা
মৃদু বাতাসে অন্ধকার নেমে আসলে-
প্রিয়তমার হাতের স্পর্শের চা।
আরামকেদারায় বসে পেয়ালা হাতে
দূরের পাখি দম্পতির বাড়ি ফেরা
ভাবায় পৃথিবীর বুকে কতো রূপভেদ-
কতটা আয়োজনে ধরা সুচারু।
প্রাচীর ঘেঁষা ছোট্ট জারুলগাছে
হুতোম পেঁচার একদৃষ্টিতে তাকিয়ে থাকা
এক পেয়ালা চায়ের সঙ্গে-
জীবনের গল্প মিলাই।
এক কাপ চায়ে রাতটুকু বন্ধক রাখবো
জোনাকি মেয়েদের আলোছায়ায়
জারুলতলার বাঁধানো ছবি দেখবো-
এক কাপে চায়ে রাতের বন্দোবস্ত।
প্রিয়তমার সাথে জাগতে
চা আমার মহামূল্যবান ঔষধ
চায়ের পেয়ালায় চুমুকে-
জাগতিক গল্পের আয়োজন সারবো।
একটা বিকাল ফ্রিতে দিবো
চায়ের আড্ডার নিমন্ত্রণ থাকবে
নতুন দিনের গল্পের বুনিয়াদ-
চায়ের আড্ডায় হউক।
এক কাপ চায়ে সন্ধ্যা বিক্রি করবো
গরম ধোঁয়া উঠা চা
জাগতিক মোহে আবদ্ধ করবে-
প্রিয়তমার স্পর্শে।
জারুলতলার হুতোম পেঁচার ভাবনা হবে
কি এক পাগলরে বাবা
আরামকেদারায় বসে কি যেন বকছে-
এক কাপ চা,চা,চা।
সন্ধ্যার বিক্রি হয়ে গেছে
প্রেয়সীর আয়েশি আদুরে
এক কাপ চায়ের জোগাড়-
জাগতিক মোহে আবদ্ধ আমি।
