কাজী নজরুল ইসলাম

কবিতা - আনমনে জল নিতে ভাসিল গাগরি

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১৪ জুন ২০২৫ গান

আনমনে জল নিতে ভাসিল গাগরি।
সাঁতার জানি না, আনি কলস কেমন করি।।

জানি না, বলিব কী, শুধাবে যবে ননদী
কাহার কথা ভাবে পোড়া মন নিরবধি,
গাগরি না ভাসিয়া ভাসিতাম আমি যদি-
কী বলিব কেন মোর ভিজিল গো ঘাগরী।।

একেলা কুলবধূ, পথ বিজন, নদীর বাঁকে
ডাকিল বৌ-কথা-কও কেন হলুদ-চাঁপার শাখে,
বিদেশে শ্যাম আমার পড়ল মনে সেই সে ডাকে,
ঠাঁই দে যমুনে, বুকে, আমি ডুবিয়া মরি।।

পরে পড়বো
১২৫
মন্তব্য করতে ক্লিক করুন