রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - জীবনদেবতা তব

রবীন্দ্রনাথ ঠাকুর
শনিবার, ০৫ জুলাই ২০২৫ অনুকাব্য

জীবনদেবতা তব
দেহে মনে অন্তরে বাহিরে
আপন পূজার ফুল
আপনি ফুটান ধীরে ধীরে
মাধুর্যে সৌরভে তারি
অহোরাত্র রহে যেন ভরি
তোমার সংসারখানি,
এই আমি আশীর্বাদ করি।

পরে পড়বো
১৪০
মন্তব্য করতে ক্লিক করুন