কাজী নজরুল ইসলাম

কবিতা - বোলো না বোলো না ওলো সই

কাজী নজরুল ইসলাম
শনিবার, ১২ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

বোলো না বোলো না ওলো সই
আর সে কথা।
ভোমরা চপল-মতি
ফিরে সে যথা তথা।।

তরু কি লতার কাছে
এসে কভু প্রেম যাচে,
তরু বিনা নাহি বাঁচে
অসহায় লতা।।

ভুলিতে যার নাই তুলনা,
সখী তার কথা তুলো না,
প্রাণহীন পাষাণে গড়া
সে যে দেবতা।।

পরে পড়বো
১৪১
মন্তব্য করতে ক্লিক করুন