কাজী নজরুল ইসলাম

কবিতা - শোক দিয়েছ তুমি হে নাথ

কাজী নজরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ গান, বিবিধ কবিতা

শোক দিয়েছ তুমি হে নাথ,
তুমি এ প্রাণে শান্তি দাও!
দুখ দিয়ে কাঁদালে যদি
তুমি হে নাথ সে দুখ ভোলাও!

যে হাত দিয়ে হানলে আঘাত
তুমি অশ্রু মোছাও সেই হাতে নাথ,
বুকের মানিক হরলে যার-
তারে তোমার শীতল বক্ষে নাও।।

তোমার যে চরণ কমল ফোটায়
সেই চরণ প্রলয় ঘটায়।
শূন্য করলে তুমি যে বুক
সেথা তুমি এসে বুক জুড়াও।।

পরে পড়বো
১১৯

মন্তব্য করুন