কাজী নজরুল ইসলাম

কবিতা - গাঙে জোয়ার এল ফিরে

কাজী নজরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ গান

গাঙে জোয়ার এল ফিরে, তুমি এলে কই।
খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে রই।।

কালোজামের ডালের ফাঁকে
আমায় দেখে কোকিল ডাকে,
আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই।।

চুল বেঁধে আজ সেজেগুজে পিদিম জ্বালাই সাঁঝে,
ঠাকুরঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে।

বাদলা রাতে বৃষ্টি ঝরে,
মন যে আমার কেমন করে,
আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই-থই।।

পরে পড়বো
৮৫
মন্তব্য করতে ক্লিক করুন