নতুন টেকা দিয়া পুরান পেলেন কিন্না আনসিলা
২ টেকার পেলেন ২২ টেকার দেখাইয়া
১২ টেকা মাইরা দিসিলা
আসমানরে বানাইসিলা ধুয়া উড়াইন্না জমিন
আমাগো সোনার টুকরা কলিগুলিরে
ফুটতে দিলা না ফুল হইয়া
আমরাও শালার আবাইল্লা জাতি
ন্যাড়া হইয়া বেল তলায় যাই বার বার মারা খাইতে
কবিতা - ধুয়া উড়াইন্না জমিন
যুবক অনার্য
বুধবার, ২৩ জুলাই ২০২৫
দেশাত্মবোধক কবিতা, বিদ্রোহী-দ্রোহের কবিতা
১২৯

মন্তব্য করতে ক্লিক করুন