কবিতা - কোথা ছিলি সজনী লো রবীন্দ্রনাথ ঠাকুর বুধবার, ৩০ জুলাই ২০২৫ গান কোথা ছিলি সজনী লো, মোরা যে তোরি তরে বসে আছি কাননে। এসে সখী, এসো হেথা বসি বিজনে আঁখি ভরিয়ে হেরি হাসিমুখানি।। সাজাব সখীরে সাধ মিটায়ে, ঢাকিব তনুখানি কুসুমেরই ভূষণে। গগনে হাসিবে বিধু, গাহিব মৃদু মৃদু- কাটাব প্রমোদে চাঁদিনী যামিনী।। ♥ ০ পরে পড়বো ১৭৯ রিপোর্ট শেয়ার করুন