দীপক রায়

কবিতা - আবছা

দীপক রায়
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

বাঁশবাগানের ধারে একটু উঁচু জমি আবছা মনে পড়ে
শ্যাওলা-ধরা ইটে একটু ঘেরা জমি আবছা মনে পড়ে
ছোটো মাটির ঘোড়া ছড়িয়ে আছে কেন দরগা পিরের মাঠে
জ্বালানো মোমবাতি কাঁপতে থাকে রাতে মনে পড়ছে খুব

শহর পার করে বনের কাছাকাছি মনে পড়ল খুব

পরে পড়বো
১১০
মন্তব্য করতে ক্লিক করুন