দীপক রায়

কবিতা - উশ্রী নদীর ধারে

দীপক রায়
সোমবার, ০৪ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা

বনভোজনের ধোঁয়া উড়ছে
বনের ভেতর
নদী থেকে জল আনতে গিয়ে
দেখা হল তার সঙ্গে
কথা বলছি নদীর পাড়ে দাঁড়িয়ে
কথা আর ফুরোচ্ছে না।
ওদিকে বনের ভেতর ধোঁয়া উড়ছে
কিছুতেই জল নিয়ে ফিরতে পারছি না
ধোঁয়ার কাছে, আগুনের কাছে।
কথা আর ফুরোচ্ছে না।

পরে পড়বো
১১৫
মন্তব্য করতে ক্লিক করুন