শ্বেতা চক্রবর্তী

কবিতা - জোব চার্নকের বিবি

শ্বেতা চক্রবর্তী
বুধবার, ০৬ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

কালী, কলি, ঘোর কলি কলকাতা তার নাম
শুকনো পথের মোড়ে মোড়ে ঝিনুক কুড়ালাম

হায় ঝিনুক, যায় ঝিনক মুক্তো কোথা পাই
কোম্পানির আড্ডা বসে বৈঠকখানায়

কাউন্সিলের মিটিং চলছে, সেক্রেটারির হাতে
আরক নামের মদের পাত্র, মাছি বসছে তাতে

তোপধ্বনি পড়ল ঘরে, কারণটা কী—হায়!
পাশের ঘরে বাঙালি মেয়ে একমাথা চুল ছায়

কে দেখেছে কে দেখেছে চার্নক দেখেছে
সোনার ঝাঁপি হাতে ছিল ছুড়ে মেরেছে

পরের কথাটা ক্যালকাটা, খাল কেটে কুমির
চিত্পুরের মোড়ে কমছে সতীদাহের ভীড়

পরে পড়বো
৯৭
মন্তব্য করতে ক্লিক করুন