অরণি বসু

কবিতা - ফুলগাছটি লাগাইছিলাম

অরণি বসু
শনিবার, ০৯ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

বাজার থেকে ফুলগাছের চারা কিনে আনি।
রোপনের সময় খুব উত্তেজনা হয়,
আদরে সোহাগে আঙুল মাটি আর ফুলচারা নাড়াচাড়া করে।
অল্প অল্প জলছড়া দিই আর অপেক্ষা করি।
প্রতিদিন ফিরে ফিরে আসি টবের কাছে,
দেখতে চাই ফুলচারা তার নরম শিকড়ে জড়িয়ে
ধরতে পারলো কিনা মাটি নাকি
এই নতুন পৃথিবী সে প্রত্যাখ্যান করল।

পরে পড়বো
৯১
মন্তব্য করতে ক্লিক করুন