কবিতা — দুঃখের কথা

শনিবার, ০৯ আগস্ট ২০২৫ বিবিধ কবিতা, বিরহের কবিতা

খরার কাছে আমি নিজের দুঃখের কথা কিছুই বলি না,
খরা কাঁদলেই সব জানাজানি হয়ে যায়।
হাওয়ায়-হাওয়ায়, ডালে ও পালায়
ভেসে বেড়ায় কথা,
যার কিছুটা সত্যি, অনেকটাই বানানো।

আমি বা একা একা কত কষ্ট চেপে রাখি!

জলের কাছে উজাড় করে দিই নিজেকে।
জল চুপ করে শোনে,
আমার অপমান হয় পাছে বাইরে বলে না কিছু
আমার যত কান্না যত্ন করে তুলে রাখে
নিজের গভীরে।

১৩৬ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা