কবিতা — আমি বাঁধিনু তোমার তীরে

রবিবার, ১৭ আগস্ট ২০২৫ অন্যান্য কবিতা

আমি বাঁধিনু তোমার তীরে তরণী আমার
একাকী বাহিতে তারে পারি না যে আর,
প্রভাত-হিল্লোলে ভুলে, দিয়েছিনু পাল তুলে
ভাবিনি সহসা হবে এমন আঁধার।

ঝড়েতে বাঁধন টুটে, দিশেহারা এনু ছুটে
তাই তরী তব তটে লাগিল এবার,
এখনো যা কিছু আছে, তুলে লহো তব কাছে
রাখো এই ভাঙা না’য়ে চরণ তোমার।

১৭৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা