কবিতা — মিনতি করি তব পায়

রবিবার, ১৭ আগস্ট ২০২৫ গান

মিনতি করি তব পায়
তুমি যাও চলি তরী বাহি।

আমার কূলে এসো না ভুলে
বেঁধো না হেথা তবে তরী।

তুমি তো বেলা হ’লে
যাবে বন্ধন খুলে,
তবে কেন আসিছ গান গাহি।

তব তরণী-তরঙ্গ
করে কত রঙ্গ,
রাখিতে নারি হৃদি ঢাকি
তুমি তো নিবে না মোরে,
তোমারো তরী পরে
তবে কেন ও মুখপানে চাহি।

১৩৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা