কবিতা — যখন তুমি গাওয়াও গান

রবিবার, ১৭ আগস্ট ২০২৫ গান

যখন তুমি গাওয়াও গান
তখন আমি গাই,
গানটি যখন হয় সমাপন
তোমার পানে চাই।

আরও কি মোর গাইতে হবে
নয়নজলে নাইতে হবে,
ওগো, আরও কি মোর চাইতে হবে
দিলে না যা তাই।

যে সুর তুমি গেয়েছিলে
যে কথাটি কয়েছিলে,
বারেবারে আমি তারে
যাই যে ভুলে যাই।

এবার তুমি বিজন রাতে
গানটি ধরো আমার সাথে,
ওগো, তোমার ওই তানপুরাতে
সুরটি মোর মিলাই ।

১৪৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা