কবিতা — সে ডাকে আমারে

রবিবার, ১৭ আগস্ট ২০২৫ গান

সে ডাকে আমারে, বিনা সে সখা রে,
রহিতে মন নারে,
সে ডাকে আমারে, সে ডাকে।

প্রভাতে যারে দেখিবে বলি, দ্বার খুলে কুসুমকলি,
কুঞ্জে পুকারে অলি,
যাহারে বারে বারে।

নিঝর কলকন্ঠগীতি বন্দে যাহারে
শৈলবন-পুষ্পফুল নন্দে যাহারে,
যার প্রেমে চন্দ্রতারা কাটে নিশি তন্দ্রাহারা
যার প্রেমের ধারা বহিছে শতধারে।

২৩৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা