মোঃ ফখরুল ইসলাম সাগর।

কবিতা - বিরহের রাত।

মোঃ ফখরুল ইসলাম সাগর।
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

বিরহের রাত।

নিঃশব্দ আকাশে চাঁদ ফেলে নীল ছায়া,
তুমি নেই পাশে — সবই যেন মায়া।
বাতাসে ভেসে আসে তোমার নাম ধরে,
মন কাঁদে নীরবে, স্মৃতি আসে ঝরে।

চোখ ভেজে আজও তোমার অপেক্ষায়,
ভালোবাসা মরে না, সে শুধু নিঃশ্বাস পায়।
যে পথ দিয়ে গিয়েছিলে একদিন দূরে,
সেই পথে আজও দাঁড়াই, চোখে অশ্রু ভরে।

চাঁদের আলোয় দেখি তোমার ছায়া,
বুকের ভেতর জ্বলে নিঃশেষ জ্বালা।
যদি ফিরে আসো একটিবার তুমি,
বিরহের এই রাত ও ফুলে ভরবে চুমি।

পরে পড়বো
৫৭
মন্তব্য করতে ক্লিক করুন