কবিতা — তুমি কি সাঁতার জানো?

রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ বিবিধ কবিতা

জিনস্ পরা ছেড়ে দিতে পারি
তুমি যদি বল ; অন্য নারী
হয়ে যাব অতি অনায়াসে
যে মেয়ে তোমাকে ভালবাসে
তার ছোট চুল, বিনাতেলে
( তুমি যেন কাকে বলেছিলে )
সে কখনও হতেই পারে না!
বেশ, হব নিজের অচেনা
কাল থেকে, তুমি বলো যদি
তোমার পায়ের কাছে নদী
খুলে রাখবে নীল ধনেখালি।
আমার সমস্ত পুরুষালি
মুদ্রাদোষ ওড়াব হাওয়ায়।
জিনস্ পরা ছেড়ে দেওয়া যায়
সহজেই ; নদী হতে পেলে . . .

সাঁতার জানো তো তুমি, ছেলে ?

২২০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা