কবিতা — বৈশাখ জ্যৈষ্ঠেতে হলুদ রোও

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ অনুকাব্য

বৈশাখ জ্যৈষ্ঠেতে হলুদ রোও।
দাবাখেলা ফেলিয়ে থোও।।
আষাঢ় শ্রাবণে নিড়ায়ে মাটি।
ভাদ্দরে নিড়ায়ে করহ খাঁটি।।
অন্যথায় এ পুঁতলে হলদি।
পৃথিবী বলেন তাতে কি ফল দি।।

ব্যাখ্যা– :
বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে হরিদ্রা রোপিলে।
আষাঢ় শ্রাবণ ভাদ্রে নিড়াইয়া দিলে।।
প্রচুর হরিদ্রা যথাসময়ে পাইবে।
অন্যথায় সুফল কিছুতে নাহি হবে।।

১২৮ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা