কবিতা — অধিকার নেব কেড়ে

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ অন্যান্য কবিতা

(SSC-র প্রতারিত চাকরিপ্রার্থীদের জন্য)

অত্যাচারের নেই শেষ
পথে বসে থাকা হয়ে গেল বুঝি অভ্যেস

তলে তলে কার শাসকেরা সাথে সখ্য
কে নিয়েছে কার পক্ষ

এভাবে হবে না কিচ্ছু
শাসক তো নয় জনকল্যাণে‌ ইচ্ছুক

তরুণ! তরুণী, পরস্পরের সঙ্গী
দেখাও তোমরা হতে পারো কত জঙ্গি

মারো হে ধাক্কা অচলায়তনে সপাটে
রক্ত মাখাও চোদ্দতলার কপাটে

কাঁচা ঘুম ভেঙে‌‌ শাসক বলবে— কে রে!
মানুষ জেগেছে অধিকার নিতে কেড়ে

১১৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা