আদ্যা রূপিণী মা ভয়ংকরী,
তুই সৃষ্টির ধ্বংস বিলয়কারী।
মা কালীরূপিণী মাগো তোর—
যেথায় জগৎ শূন্যে বিলয় হয়,
ধবল সদাশিব সপ্ত জ্যোতিতে,
আবার চরাচরের সৃষ্টি সৃজায়;
মা তোর কালো রূপ শূন্য নয়,
আদ্যাশক্তি সেথা আছে লুকায়।
সৃষ্টি-বীজ লয়ে শূন্য গর্ভে,
শিবের বুকে নাচিস দর্পে,
তুই তো মা নয়কো ভয়ংকরী,
শুধু সৃষ্টি-ধ্বংসের বিলাসচারী।
(রাগ মহাকালী বা রাগ গুণকেলী)

মন্তব্য করতে ক্লিক করুন