কত স্বপ্নের জাল বুনে বুনে,
দিন যায় প্রহর গুনে গুনে।
পূরণ হয় না কত মনের আশা,
তবু বাঁধে মনপাখি নতুন বাসা—
হৃদয়-তরুর শাখায় কুসুম বুনে,
আশায় বাঁচে সবাই এই ভুবনে।
দিন আসে দিন ফিরে চলে যায়,
বসন্তে পিক গান গেয়ে চলে যায়,
কত আশার মুকুল হয় না ফুল,
তবু নব কলি ধরে মনের ভুবনে।
(সিন্ধু ভৈরবী বা দেশ রাগ )

মন্তব্য করতে ক্লিক করুন