আমানত উল্লাহ মানিক

কবিতা - হৃদয় ভাঙার গান

আমানত উল্লাহ মানিক
মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ প্রেমের কবিতা, বিরহের কবিতা

তোমার ধ্বংসাত্মক ক্ষমতা অপরিসীম ;
তুমি চাইলে এক নিমিষেই
ভেঙ্গে দিতে পারতে আইফেল টাওয়ার
তাতে আমার কিছুই যেতো আসতো না।

পৃথিবীর সমস্ত পাহাড়,পর্বত,অট্টালিকা
সবকিছু ভেঙ্গে গুড়িয়ে দিতে, তাতেও-
আমার কিছুই যেতো আসতো না।

কিংবা মন চাইলে তুমি ভাঙতে পারতে
শাস্বত প্রেমের নিদর্শন তাজমহল,
তাতেও আমার বলার কিছুই ছিলোনা।

কিন্তু তুমি এসব কিছুই ভাঙলেনা।

তুমি ভাঙলে এমন একটাকিছু,
যা ছিলো পৃথিবীর সবচে নরম ও কোমল
যেটা আমি তোমাকেই দিয়েছিলাম
ভালবেসে -আমার হৃদয়।

কবি:- আমানত উল্লাহ মানিক
রচনাকাল :- ১৮-০১-২০২৬

পরে পড়বো
১৯৮

মন্তব্য করুন