বিকেলবেলার ছাদবাগানে
চোখ দুটি যে আকাশপানে।
বাগান জুড়ে নানান ফুল,
বাতাস পেয়ে খাচ্ছে দোল।
হঠাৎ দেখি গোলাপগাছে
প্রজাপতি খুব যে নাচে!
কী যে খুশি পাখির মনে,
গাছগুলোতে বাসা বুনে।
সন্ধ্যা নামছে গাছের ডালে,
তারা জ্বলছে তালে তালে।
কত কিছু করছে খেলা
বিচিত্র এক রঙের মেলা।

মন্তব্য করতে ক্লিক করুন