এই দুনিয়ার সব যে করিলেন দান,
তিনি সেই স্রষ্টা, তিনিই মহান।
যত্নে করিয়াছেন সৃষ্টি জাহান,
সৃষ্টিরা করে যেন তারই গুনগান।
সৃষ্টির সেরা মোদের এই প্রাণ,
শুকরিয়া করি তার, তিনিই মহান।
তিনিই তো দিয়েছেন রাত বাদে দিন,
আধারের পৃথিবীটা হয়েছে রঙিন।
গগনেতে দিলো রোদ, হঠাৎ হয় বৃষ্টি,
সব কিছুই স্রষ্টা করিয়াছেন সৃষ্টি।
স্রষ্টার হুকুমেতে শুরু থেকে শেষ,
দুনিয়ার সব কিছু, তারই আদেশ।
এতসব সৃষ্টিতে যার কারিগরি,
সৃষ্টিরা তার কাছে মাথা নত করি।
এই দুনিয়ার সব যে করিলেন দান,
তিনি সেই স্রষ্টা, তিনিই মহান।
