কেউ যাবে না সাথে সাথে,
একলা পড়ে রইবে পথে;
আপন ভাবে একলা সবাই,
চলে শুধুই নিজেরি রথে।
এই জগতের সৃষ্টি এমন—
হোক না যতই তোমার আপন;
মনের সাথে কেউ মেলে না,
ভাবের ঘরে সবাই আপন।
কী যে ভাবি কে যে আমার,
সে যে ভাবে সবাই তার!
এই জগৎ সত্যি সবার,
নিজের মতো করে অপার।