বসন্তের ডাক
শংকর ব্রহ্ম
ক).
একটি কোকিল পারে
এনে দিতে বসন্ত উৎসব?
বসন্ত উৎসবে,
জৈবিক তাড়নায় সে লিপ্ত হলে পড়ে
তবুও সে তার গড়ে না সংসার
কাকের নীড়ে ডিম পারে যায়
যেন এক বাউল প্রকৃতি
যে বসন্তের ডাক দিতে আসে।
‘বসন্তের কোকিল’ বলে
যারা তাকে উপহাস করে
অথচ ভাবে না তারা
বসন্ত আসে আগমনে যার,
প্রকৃতি মাতে আপন উৎসবে।
খ).
বসন্ত আসে, যায় কোথায়?
মনে কার দোলা দিয়ে যায়
অথচ দেয় না তো কোন রায়
অথচ জীবনের মেয়াদ ফুরায়।
একদা বসন্ত ছিল ফুলে ফলে শস্যে
এখন বসন্ত খুঁজি দেহে মাখা ভস্মে।

মন্তব্য করতে ক্লিক করুন