কবিতা — গোপন প্রেম

বুধবার, ১৭ জুন ২০২৬ প্রেমের কবিতা

গোপন প্রেম
শংকর ব্রহ্ম

তা’র তুলনা শুধু সে-ই , আর কেউ নয়
তা’কে দেখিনি আগে তাই রাগে ভেঙেছি হৃদয়।

দূর থেকে তা’কে দেখে,
মনে যদি রাখি এঁকে,
তা’তে তার ক্ষতি নেই কোনও
হতে পারে বন্ধুর বোনও।
সে’কথা বন্ধুকে ডেকে বলি যদি
বয়ে যাবে রক্তের নদী?
বললে পরে বইতেও পারে
আমাকে সে ধরে যদি মারে?
যদি বলি কি জানি কি হয়
তাই মনে জাগে বড় ভয়,
কিছু আমি বলি না কাহাকে
মনে শুধু ধরে রাখি তাকে।

০ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা