কবিতা — কোথায় সময় নদী ফিরে দেখার

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

তোমায় ভালোবেসে নদী,
দেখেও তোমার ভাঙা চর,
জীবন প্রেমের অন্ধ মোহে,
বাঁধি সেথায় মাটির ঘর।
সেতো কেবল ভেঙে যায়,
মাটির ঘর বালির চড়ায়,
ভাঙা প্রেমে মজে রয়ে,
কতো জনম যে- চলে যায়।

তুমি তো নদী শুধু বয়ে চল,
ভরা স্রোতের টানে কলকল,
সাগরে গিয়ে ঘুমাও সুখে,
স্থান নিয়ে পরমের বুকে;

আমি রই পড়ে প্রেমের ঘোরে,
সেই ভাঙা বালুর চরে একা,
সময় কোথায় তোমার নদী—
পিছনে ফিরে আমায় দেখা।

৭৯ বার পঠিত রিপোর্ট
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা