মোঃ রাঈদুল ইসলাম

কবিতা - বসন্তের এক পরী

মোঃ রাঈদুল ইসলাম
বুধবার, ১১ মার্চ ২০২৬ প্রকৃতির কবিতা, প্রেমের কবিতা

তুমি হাত বাড়িয়ে দিও আমায় বসন্তের এক দিনে,
আমি প্রেমিক হয়ে দিবো তোমায় বাসন্তী ফুল কিনে।

তুমি প্রেম হয়ে এসো আমার বসন্তেরই ফুলে,
আমি উন্মাদ হব তোমার প্রেমে বিশ্বজগৎ ভুলে।

তুমি আলতা পায়ে, নরম গায়ে জড়িয়ো নতুন শাড়ি,
আমি প্রথম দেখে বলবো তোমায় বসন্তের এক পরী।

তুমি ললাট মাঝে বউয়ের সাথে পড়িও লাল তিলক,
আমি তোমার রূপের প্রেমে পড়ে অচল রাখবো পলক।

তুমি কোমল বর্ণের কর্ণকুনে পরিও কর্ণদুল,
আমি তোমার খোঁপায় গেথে দিব শত বকুল ফুল।

তুমি আলতো করে আঁখ দুটিতে মেখে দিও কাজল,
তোমায় ঘোমটা দিতে তুলে দেবো তোমার শাড়ির আঁচল।

তুমি নরম হাতে রেশমি সুতোর পড়িও রঙিন চুড়ি,
আমি মধুর সুরে বলবো তোমায়, হাতটা একটু ধরি।

তুমি এত সুন্দর সাজে যেনো বসন্তের এক পরী,
আমি বউ সাজেই নিয়ে যাব তোমায় আমার বাড়ি।

তুমি হাত বাড়িয়ে দিও আমায় বসন্তের এক দিনে,
আমি প্রেমিক হয়ে দিবো তোমায় বাসন্তী ফুল কিনে।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন