Amarendra sen

কবিতা - কেবা শোনে

Amarendra sen
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ গান, সাম্য-জীবনমুখী কবিতা

কেবা শোনে কার মনের কথা,
বোঝে কেবা কার প্রাণের ব্যথা।
দুঃখ বিনা হতো হৃদয় যদি,
জল বিনা হতো শুকনো নদী।

নিজের দুখেই আকুল হিয়া,
কাঁদে কে গো পরের দেখিয়া?
আপন মনেই সবাই মোরা,
ব্যথার ঘায়েই পাগলপারা।

আছে কোথা কার সময় হেথা?
শুনবে বল কে পরের কথা ।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন