কোথা যাবে তুমি আমারে ছেড়ে,
যাও যদি দূর আকাশে ভেসে—
অজানা কোনো চাঁদের দেশে,
আসবে ফিরে আমারি কাছে;
চেনা হৃদয়ের পরশের আশে।
রেখেছি বেঁধে প্রিয় অনুরাগে,
হিয়া তাহারি সুখে নিশি জাগে।
এ তো নয় শুধু ঘরের বাধা,
ভালোবেসে সখি মনরে সাধা।
যেথায় যাও তুমি আসবে ফিরে,
বাঁধা আছো মোর হৃদয়ের নীড়ে।

মন্তব্য করতে ক্লিক করুন