বাহ্যিক চোখে যাহাই দেখো
সবই রে ভাই স্বপন,
অন্তর চক্ষু খুলে দেখো
আল্লাহ-রাসুল ব্যতিত
কে আছে আপন।
নশ্বর এই ধরার মোহ
স্থান দিয়েছো অন্তরে,
কর্মফল তো নিবে না কেহ
খারাপ হলেই ক্রন্দিবে।
নারীর প্রেমে পতিত হয়ে
যৌবন করলে শেষ,
রাখলো না যে কথা দিয়ে
পাচ্ছো অতি ক্লেশ।
হারাম নিয়ে চললে তুমি
ভোগবে তা স্বাভাবিক,
সঠিক পথে থাকলে খুশি
আসবে কুড়ে নয় সাময়িক।
যাঁহার দয়ায় চলো-ফেরো
করো খাদ্য আহার,
ভবের মায়ায় পড়িয়া ভুলো
তারই হামদের বাজার।
পরলোকে বন্ধু-বান্ধব
কেউ আর কাজে আসবে না,
আসবেন নবী মহা মানব
তাঁকে কভু ভুলিস না।
ইহলোকে মন্দ ছাড়িয়া
নবীর সুন্নায় চল,
সফলতা আসবে কুড়িয়া
পাবে হর্ষ নল।

মন্তব্য করতে ক্লিক করুন